What is Set? Know the Fundamental of Set Theory: সেট কাকে বলে

সেট তত্ত্ব



সেট (Set) কী?                                                           [বাকাশিবো২০১৩, ২০১৫, ২০১৮, ২০১৯]  

সেট:

বাস্তব বা চিন্তাজগতের সুসংজ্ঞায়িত বস্তুর সুনির্দিষ্ট সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। যে সকল বস্তু বা ধারণা নিয়ে একটি সেট গঠিত হয় তাদের প্রত্যেককে সেটের সদস্য বা উপাদান বলা হয়। সেটের নামকরণের জন্য সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়। সেটকে দুটি পদ্ধতিতে প্রকাশ করা যায়। যথা 


. তালিকা পদ্ধতি (Tabular method) :

তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় এবং উপাদানগুলোকে পৃথক করার জন্য কমা (,) ব্যবহার করা হয়। যেমন

A = {a, b,c,d}, B = {1, 2, 3, 4} ইত্যাদি

 

. সেট গঠন পদ্ধতি (Set builder method) :

সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানের ধর্ম বর্ণনা করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। যেমন-

A = { x: x সকল বাস্তবসংখ্যা }

 

আরো পড়ুন:

সেট সম্পর্কিত কতিপয় সংজ্ঞা :

 

ফাঁকা সেট বা শূন্য সেট (Empty or Null Set ):

 উপাদানবিহীন সেটকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে { } বা Ø(ফাই) প্রতীক দিয়ে লেখা হয়

 

উপসেট (Subset) [বাকাশিবো-২০১৪] :

যদি B সেটের সকল উপাদান A সেটেরও উপাদান হয়, তবে B কে A সেটের উপসেট বলে। ইহাকে লেখা হয় এভাবে, BA |

 

সসীম বা সান্ত সেট (Finite Set) :

যে সেটের উপাদান সংখ্যা সীমিত তাকে সসীম বা সান্ত সেট বলে হয়। যেমন A = { a, b, c} একটি সান্ত সেট

 

অসীম সেট (Infinite Set) :

যে সেটে উপাদানসংখ্যা সীমিত নয় তাকে অসীম বা অনন্ত সেট বলে। 

যেমনA = { 1, 3, 5.................}

 

সার্বিক সেট (Universal Set) :

কোন আলোচনায় বিবেচিত সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়। এক্ষেত্রে নির্দিষ্ট সেটকে আলোচনাধীন সকল সেটের সার্বিক সেট বলা হয়। যেমন- যখন মানুষ দ্বারা সেট বুঝায় তখন পৃথিবীর সকল মানুষই সার্বিক সেটের সদস্য। ইহাকে U দ্বারা সূচিত করা হয়

 

সমতুল সেট :

দুইটি সেটের উপাদানের মধ্যে যদি এক এক মিল করা যায় তবে সেট দুইটিকে পরস্পর সমতুল সেট বলা হয়। যেমন, A = { আম, জাম, কাঁঠাল) B = {শাপলা, জবা, গোলাপ } সেট দুটির উপাদানগুলো এক জাতীয় নয় তবে উপাদান সংখ্যা সমান তাই সেট দুটি সমতুল্য সেট


আরো পড়ুন:

 

সম্পূর্ণ শীটটি এখান থেকে ডাউনলোড করে নিন।




Post a Comment

0 Comments