মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান ২০২৪: Medical Grant for Injured Students
ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার -এর প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
আরো পড়ুন:
আবেদনের নির্দেশিকাঃ
যে সকল শিক্ষার্থী আবেদন
করতে পারবেনঃ
ষষ্ঠ থেকে স্নাতক ও
সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উল্লেখ্য দুর্ঘটনায়
গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী
বর্ণিত লিংক ব্যবহার করে
অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা
অনুদানের জন্য আবেদন করতে
পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর
আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা
এক বছরের মধ্যে হতে হবে।
অনুদান প্রাপ্তির জন্য
যে সকল কাগজ-পত্রাদি সাবমিট করতে হবেঃ
চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে
দুর্ঘটনা প্রমাণে-
ক) চিকিৎসা সংক্রান্ত
সনদপত্রাদিঃ
-জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা
-উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত'-র সমর্থনে
প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ।
খ) শিক্ষার্থী হিসেবে
প্রত্যয়ন পত্রঃ
নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে।
গ) ব্যাংক হিসাবের তথ্যঃ
শিক্ষার্থীকে আবেদনের সময় শিক্ষার্থী/পিতা/মাতা'র নিজ
ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে। এ
ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং হিসাব নম্বর গ্রহণযোগ্য নয়।
অনুসরনীয় তথ্যাদিঃ
আবেদনকারীকে অবশ্যই
ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।
যেখানে রেজিস্ট্রেশন
করতে হবেঃ
চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে
ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের নির্দিষ্ট লিংকে প্রবেশ করে
অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায়
গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী
বর্ণিত লিংক ব্যবহার করে
অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে
পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর
আহত ও হাসপাতালে চিকিৎসা
গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের
মধ্যে হতে হবে।
আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন।
আবেদনের সময়কালঃ
ষষ্ঠ থেকে স্নাতক ও
সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের
২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তের আবেদন আগামী ৩১/১০/২০২৪ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত
ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে করার
জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
আরো পড়ুন:

0 Comments